বিকল্প উৎসে জ্বালানি আমদানির উদ্যোগ: নতুন তিন দেশ থেকে তেল আনতে যাচ্ছে সরকার

Spread the love

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নতুন উৎস থেকে তেল আমদানির উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্য এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থা কিছুটা অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বিকল্প উৎস খুঁজছে। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে তেল আমদানির কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও জানান, জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রেখে সাধারণ মানুষের ওপর চাপ কমানোর চেষ্টা করছে সরকার। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Shathi

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x